রায়গঞ্জে বেশি দামে কোরবানির পশুর চামড়া বিক্রির জন্য প্রস্তুত করতে ব্যস্ত ব্যবসায়ীরা
সিরাজগঞ্জের রায়গঞ্জে কোরবানির পশুর চামড়া বেশি দামে বিক্রয়ের জন্য প্রস্তত করতে ব্যস্ত সময় পার করছেন ছোট,বড় বিক্রেতারা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে প্রায় ৮ থেকে ১০ হাজার চামড়া চান্দাইকোনা চামড়া পট্টিতে সংরক্ষণে রেখেছিলেন ব্যাবসায়ীরা। সেগুলো রাজধানী ঢাকায় বেশি দামে বিক্রির আশায় প্রস্তুত করছেন তারা।
চলতি বছর বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে গত বছরের তুলনায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৭ টাকা বেশি নির্ধারণ করেন। তাতে এবারের পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা গরুর চামড়ার দাম কিছুটা বাড়তি পাওয়ার আশা করছিলেন কোরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। তবে গতবারের মতোই বিক্রি হলেও লবণযুক্ত গরুর চামড়া এবার ভালো দামেই বিক্রি করেরেছেন রায়গঞ্জের বিক্রেতারা।
ঈদের দিন রোববার ও ঈদের পরের দিন সোমবার কোরবানির চামড়া ক্রয় করার জন্য আসা ক্রেতাদের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সব এলাকাতেই দেখা গেছে।
তবে লবন ও কেমিক্যালের দাম বেশি হওয়ায় এবছর অধিকাংশ ক্রেতারা ছোট আকারের গরুর চামড়া এবং খাসি ও বকরির চামড়া কিনতে অনীহা দেখান। ছোট আকারের গরুর চামড়া কেউ বিক্রি করতে আনলে ১০০-২০০ টাকা দামও বলছেন ব্যবসায়ীরা। আর খাসি ও বকরির চামড়া ১০-১৫ টাকার বেশি বিক্রি হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।তবে অনেকেই খাসি ও বকরির চামড়া ফেলে দিয়েছেন বলে জানান আরেক ব্যাবসায়ী হায়দার আলী।সব মিলে সরকার নির্ধারিত মূল্যে কোরবানির পশুর চামড়া ক্রয় করেছেন রায়গঞ্জ উপজেলার ছোট বড় চামড়া ব্যাবসায়ীরা।
চান্দাইকোনা চামড়া পট্টিতে কথা হয় আরেক ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে । তিনি উপজেলার বিভিন্ন মহল্লা ঘুরে এবছর চামড়া কিনছেন। জানালেন, ১০-১৫ বছর ধরে তিনি চামড়া ক্রয় বিক্রয়ের ব্যবসাই করছেন।প্রতি বছর চামড়া ক্রয় করে তাকে হিমশিম খেতে হয়। এবছর সাধারণ বিক্রেতাদের কাছ থেকে তিনি বেশ ভালো দামেই চামড়া ক্রয় করেছেন ।এখন চামড়া গুলো ঢাকায় বিক্রয়ের জন্য প্রস্তত করছেনে।গত বছরের চেয়ে এবছর ব্যাবসায় লাভবান হবেন এমনটাই ভাবছেন তিনি।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ