মানিকগঞ্জে বজ্রপাতে আহত ১৯
মানিকগঞ্জে বজ্রপাতের আঘাতে ফুটবল খেলা দেখতে আসা অন্তত ১৯ দর্শক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের মাঠের পাশে বজ্রপাতের কারণে এমন ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামিমা আক্তার। তিনি জানান, বজ্রপাতে আহতদের হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আব্দুল লতিফ, ইসমাইল, আলমগীর, আরিফ, ওয়াসিম, আজিজুল হাকিম, মোকলেস, রাজ্জাক, শামীম, ফাহিম, জাহিদুল, সজিব হোসেন, রাজিব, ফারুক, শিবু মিয়া, বিপ্লব হোসেন, রইজ উদ্দিন, লুৎফর রহমান, বাদশা মিয়া। তাদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন এলাকায়।
আহত সজিব হোসেন বলেন, আজ জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের পিতা ইউসুফ আলীর নামে গোল্ডকাপ টুর্নামেন্টর নক আউট পর্বের খেলা ছিল। খেলা দেখতে মাঠের পাশে আসতেই বজ্রপাত হয়।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied