আক্কেলপুরে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, যাত্রীসেবা বিঘ্নিত
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৬ জুলাই) ভোর ৫টায় উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুতির ঘটনাটি ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ডাউন ৭০৬নং ট্রেনটি ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে উপজেলার তিলকপুর রেলস্টেশন এলাকায় ভোর ৫টায় পৌঁছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লাইনচ্যুত বগিসহ চারটি বগি রেখে ট্রেনটি ৭টা ২৫ মিনিটে শান্তাহার অভিমুখে ছেড়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে।
এদিকে, ভোর ৫টা ৮ মিনিট থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এতে প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় ট্রেনের অনেক যাত্রীকেই বিকল্প হিসেবে সড়কপথে যাওয়ার জন্য আক্কেলপুর স্টেশন থেকে চলে যেতে দেখা গেছে।
লাইনচ্যুত হওয়া একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাসুদ রানা বলেন, ভোর ৫টার দিকে চলন্ত অবস্থায় প্রচণ্ড শব্দে পেছনের একটি বগি লাইন থেকে পড়ে যায়। এতে তাৎক্ষণিক যাত্রীদের মধ্যে আতংক তৈরি হয়। তখন থেকে আমরা বসে আছি।
আক্কেলপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাব্বির হোসেন বলেন, আমরা চিলাহাটি থেকে ট্রেনে উঠেছি। সামনের স্টেশনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখানে প্রায় সাড়ে ৪ ঘণ্টা অপেক্ষা করছি।
আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, উপজেলার তিলকপুরে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করলে আবার ট্রেন চলাচল শুরু হবে।
জামান / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়