সাতকানিয়ায় ইউপি সদস্য নাজিমের সহযোগী ইয়াবাসহ পুলিশের হাতে ধরা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য নাজিমের অন্যতম সহযোগী ছদাহার ইয়াবা ডনখ্যাত সেলিম সাতকানিয়া থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছেন। আটককৃত ইয়াবা সেলিম (৩৫) ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এজামিয়ার ছেলে।
শুক্রবার (১৫ জুলাই) রাতে উপজেলার ছদাহার ৬নং ওয়ার্ডের নিজ বসতবাড়ি থেকে সেলিমকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এসআই মো. ইকরাম।
তিনি বলেন, সাতকানিয়া থানাসহ আটককৃত সেলিমের বিরুদ্ধে ৪টি মাদক একং ১টি ডাকাতিসহ মোট ৬টি মামলা রয়েছে। সে (সেলিম) এই জনপদের ভয়ংকর মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (আজ) সকালে আদালতে নেয়া হয়েছে।
স্থানীয়সুত্রে অনুসন্ধানে জানাযায়-ছদাহা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃনাজিমের ইয়াবা-ব্যবসার অন্যতম সেকেন্ড ইন কমান্ড হলেন সেলিম।
ইউপি সদস্য নাজিম বেশ কিছুদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিতে পলাতক থাকলে তার ব্যবসার হাল ধরেন এই সেলিম।মূলত নাজিমের ট্যাবলেট নিয়েই তিনি(ইয়াবা সেলিম) পুলিশের হাতে গ্রেফতার হয়।
শুধু তাই নয়-এলাকার একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন-কয়েকদিন আগেও র্যাবের হাতে গ্রেফতার হওয়া আফজল নগরে স্বামী স্ত্রীর ইয়াবা ব্যবসা নামক যে শিরোনাম হয়েছিলো বিভিন্ন গনমাধ্যমে সেই স্বামীও ছিল ইউপি সদস্য নাজিমের ড্রাইভার।
তবে গোপন সূত্রে জানা যায়-নাজিমের ইয়াবা ব্যবসা প্রকাশ পেলেই তিনি এখন বিদেশ পলাতক।
গোয়েন্দা সুত্রে এই প্রতিবেদককে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই নিশ্চিত করেছেন নাজিম যেখানেই যাক তার প্রশিক্ষিত বিশ্বস্ত টীম দিয়ে সে ব্যবসা পরিচালনা করতে সক্ষম।
তার বিশ্বস্ত টীমের মধ্যে ৭/৮জনই মূলত ভাল মুখোশের আড়ালে এবং বিভিন্ন রাজনৈতিক
নেতার ছত্রছায়ায় তাদের বিশেষ আশীর্বাদে ব্যবসা চালাচ্ছে দেদারসে।
অপরদিকে এই নেটওয়ার্কের অনেক সদস্য সাতকানিয়া পৌরসভাসহ মাদার্শা ইউনিয়ন, সাতকানিয়া সদর ইউনিয়ন,পূর্ব ছদাহাও খাগরিয়ায় বিভিন্ন স্পটে ইয়াবা বিক্রি করেন বলে বিশেষ সুত্র নিশ্চিত করেন।
জামান / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২