পদ্মা সেতুর টোল আদায়ের হিসাবকে কেন্দ্র করে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা
চট্টগ্রামের রাউজানে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও পদ্মা সেতুর মাসিক হিসাব করাকে কেন্দ্র করে স্ত্রীকে মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। গত ৫ জুলাই চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গৃহবধূ তাওহীদুননিছা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে চট্টগ্রাম পিবিআইকে তদন্ত করতে দায়িত্ব দিয়েছে।
জানা যায়, রাউজানের বাগোয়ান ইউনিয়নের উত্তর গচ্ছি গ্রামের আব্দুস ছমদ তালুকদার বাড়ির মৃত ছালেহ আহম্মদ তালুকদারের পুত্র মো. আলমগীর হোসেন তালুকদারের সাথে বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকার মোস্তাক আহম্মদ-এর কন্যা (বর্তমানে রাউজাস উরকিচর ইউনিয়ন) মোছাম্মেৎ তাওহীদুননিছার (২৬) ২০১৯ সালে ৫ লাখ টাকার দেনমোহরে বিবাহ হয়।
নির্যাতিতা তাওহীদুননিছার পিতা উরকিচর গাউছিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মোস্তাক আহম্মদ জানান, বিয়ের পর থেকে মেয়ের স্বামী আলমগীর তালুকদার যৌতুকের দাবিতে বিভিন্ন সময় আমার মেয়েকে নির্যাতন করে আসছে।
নির্যাতিতা গৃহবধূ তাওহীদুননিছা বলেন, আমার ওপর এমন নির্যাতন করা হয়েছে আমার হাত ও পা ভেঙে যায়। আমি দীর্ঘদিন হাসপাতাতে ভর্তি ছিলাম। এর আগেও যৌতুকের জন্য বারবার মারধর করেছে। আমি অতিষ্ঠ হয়ে আইনের আশ্রয় নিয়েছি। পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেবেন। এরপর আদালত আমার স্বামীকে সর্বোচ্চ শাস্তি দেবে- এইটা আমার প্রত্যাশা।
এ ব্যাপারে অভিযুক্ত স্বামী মোহাম্মদ আলমগীর তালুকদার মুঠোফোনে দাবি করেন, আমি আমার স্ত্রীকে মারধর করেছি এটা সত্য। তবে যৌতুকের জন্য মারধর করার অভিযোগটা সর্ম্পূণ মিথ্যা। মূলত পদ্মা সেতুর টোল আদায়ের হিসাবের সময় কথা কাটাকাটির একপর্যায়ে মারধর করেছি। আমি ইতোমধ্যে আমার স্ত্রী ও শ্বশুরের সাথে কথা বলে সমঝোতার চেষ্টা করছি। আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চায়। কিন্তু কিছু লোক আমার শ্বশুরকে ভূল বোঝানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, তাদের দাম্পত্য জীবনে দুই বছর আট মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়