শাহজাদপুরে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ
সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজী অ্যাড. আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুরে কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় কলেজটির সকল শিক্ষক-কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন করে।
প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক অসিত কুমার ঘোষ, অত্র স্কুলের ছাত্র মো. সাকিব আল হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান খোকন মাস্টার ও তার লোকজনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার ভাই-ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা, মারপিট, চাঁদাবাজীসহ নানা অপকর্ম চালিয়ে আসছে।
এদিকে, সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী অ্যাড. আব্দুল খালেকের ছেলে মো. সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ খান।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ি ফেরার পথে কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের লোকজন অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন