ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হত্যা মামলার সাক্ষ্য দিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত কক্সবাজার আদালতে


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ৪:৪৯
টেকনাফ থানার একটি হত্য মামলায় সাক্ষ্য দেয়ার জন্য কক্সবাজার আদালতে আনা হয়েছে সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে। রোববার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে তাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
 
কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান জানান, টেকনাফ থানায় কর্মরত থাকাকালীন একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। সেই মামলার সাক্ষ্য দিতে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। এর আগে গত ১৫ জুলাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাকে কক্সবাজার কারাগারে আনা হয়।
 
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলায় গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এ মামলায় ৬ জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেয়া হয়।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ