ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকাবাসির মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৭-২০২২ বিকাল ৫:৫১
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শওকত আলী নামে এক ব্যক্তি ধর্ম ও নামাজ নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্বর নতুন বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অংশগ্রহণ করেন ধামশ্বর, কাকরাখী, লক্ষ্মীদিয়াসহ আরো কিছু গ্রামের সর্বস্তরের জনগণ।
 
মানববন্ধনে কাকরাখী গ্রামের বিশিষ্ট ব্যক্তি শিহাব উদ্দিন (৬২) বলেন, কাকরাখী গ্রামের শুকুর আলীর ছেলে শওকত আলী বাজারে চায়ের দোকানে মুসল্লিদের কটূক্তিমুলক কথা বলার কারণে আমরা গ্রামবাসী মানববন্ধন করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
 
ধামশ্বর জামে মসজিদের ইমাম আব্দুর রহিম বলেন, মসজিদে আজান দেয়া, কোরআন মাজীদ তেলাওয়াত নিয়ে শওকত আলী বিভিন্ন ধরনের কটুূক্তি করেন। মুসল্লিদের বলেন নামাজ পড়ে শয়তানে। এছাড়াও ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বলেন তিনি। তাই প্রশাসন যাতে অতি তাড়াতাড়ি শওকতকে গ্রেফতার করে আইনের আওতায় আনে, তার দাবি জানাই।
 
ধামশ্বর গ্রামের মজনু মিয়া বলেন, নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শওকত নানা ধরনের কটূক্তিমুলক কথা বলে। মসজিদে কোরান তেলাওয়াত, গজল চালালে মসজিদে গিয়ে বন্ধ করে দেয়ার কথাও বলে শওকত।
 
ধামশ্বর বাজারের ব্যবসায়ী নুরে আলম বলেন, যে কাজগুলো  আমরা খারাপ মনে করি, সেসব কাজের সাথে জড়িত থাকে শওকত আলী। তার নামে হরিরামপুর থানায় মাদক মামলাও আছে।
 
ধামশ্বরা নতুন বাজারের চা বিক্রেতা রহিতোন বেগম বলেন, শুক্রবার জুমার দিনে মসজিদে আজান দিলে দোকানের টিভি বন্ধ করে দিয়েছি। তখন শওকত আলী বলেন টিভি বন্ধ করা যাবে না, চলবে। তার কথায় টিভি চালু না করায় তিনি দোকানের সামনে এসে মুসল্লিদের বিভিন্ন রকমের কটূক্তিকর কথা বলেন।
 
তবে এমন অভিযোগের কথা অস্বীকার করে শওকত আলী জানান, আমি এমন কোন কথা বলিনি। আমি মুসলমানের ছেলে, আমি কেন ইসলামবিরোধী কথা বলব। একটা মহল আমাকে গ্রামবাসীর কাছে খারাপ বানাতে এমনটা করেছে। 
 
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন বলেন, শওকত আলীকে নিয়ে গ্রামের মধ্যে কিছু সমস্যার কথা শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত