ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপুর এলাকার আবুল হোসেনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওমান প্রবাসী এমরান হোসেন জানান, ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে সে রাস্তা পারাপারের সময় ওমানের সুইক এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ইসমাইল পরিবারের ৪ ভাইয়ের মধ্যে ৩য়। তিনি ছুটি কাটিয়ে দু'বছর আগে জীবিকার প্রয়োজনে ওমানে ফেরত গিয়েছেন। তার ওমান কাবুরা সানাইয়া এলাকায় দোকান ছিলো বলেও জানা গেছে। খাবার আনতে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি মারা যান।
তার সংসারে ১ কন্যা ও ১ পুত্রসন্তান রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied