ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজান পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৭-৭-২০২২ বিকাল ৫:৫৮

চট্টগ্রামের রাউজানকে দূষণমুক্ত রাখার কর্মসূচির অংশ হিসেবে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এলাকার পোল্ট্রি, ডেইরি ফার্ম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে মতবিনিময় করেছেন।  পৌর মিলানায়তনে রোববার (১৭ জুলাই) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র জমির উদ্দিন পারভেজ বৈঠকে সভাপতিত্ব করেন।

সভায় মেয়র দূষণমুক্ত রাউজান গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করে বলেন, রাউজানের ৬ লাখ মানুষের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানকে পরিবেশবান্ধব মডেল উপজেলায় পরিণত করার কর্মসূচি নিয়ে কাজ করছেন। তার নির্দেশে উপজেলার ও পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে পঁচন, অপঁচনশীল সকল ধরণের বজ্য পথঘাট থেকে কুড়িয়ে নিদিষ্ট এলাকায় রাখা হচ্ছে। এখন থেকে এলাকার পোল্ট্রি, ডেইরি ফার্ম-এর বজ্য নিজস্ব উদ্যোগে পৌর সংরক্ষণগারে নিয়ে যেতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের সকল বজ্য পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের নিদেশনা মেনে সংরক্ষাগারে নিয়ে ধংস করতে হবে।

কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপজেলা পশু ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ডেইরি অ্যাসোসিয়েট সমিতির সভাপতি জালাল আহম্মেদ, পোল্ট্রি ব্যবসায়ী সুজন চৌধুরী।

ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জসিম উদ্দিন, আবু জাফর, ইমতিয়াজ, ভোমর দাশগুপ্ত, রতন নাথ, তছলিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা দিপলু দে দিপু, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।

সভা শেষে সকল অংশগ্রহণকারীকে বর্জ্য অপসারণের জন্য একটি করে বালতি উপহার দেন মেয়র।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত