লাউয়াছড়ায় শুটিং করায় জেলে গেলেন প্রাণ গ্রুপের কর্মকর্তা
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বন আইন লঙ্ঘন করে শুটিং করার অপরাধে বন বিভাগের মামলায় জেলে গেলেন প্রাণ কোম্পানির প্রডাকশন হাউজের লাইন প্রডিউসার এবিএম রিন্টু। রোববার (১৭ জুলাই) বিকেলে মৌলভীবাজার বন আদলতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট মো: সাইফুর রহমান তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ জানায়, গত ৮ জুন প্রাণ প্রডাকসন হাউজের এনার্জি ড্রিংকসের একটি বিজ্ঞাপন নির্মাণের জন্য ওই কোম্পানী বনের আইন ভেঙ্গে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে আগুন জ্বালিয়ে ধোয়া সৃষ্টি করে এবং বড় বড় দুটি জেনারেটর চালিয়ে বনের ভেতর আলোকিত করে শুটিং কার্যক্রম চালায়। একই সাথে তারা সেখানে অবস্থান করে রান্না শুরু করলে বন বিভাগের লাউয়াছড়ায় দায়িত্বরত কর্মীরা দ্রুত গিয়ে তাদের বাঁধা দেয়। পরে অননুমোদিতভাবে বনের ভেতরে জেনারটর ও শুটিং সরঞ্জাম রাখার কারণে বন বিভাগ তাদের মালামাল জব্দ করে। পরে এ ঘটনায় মৌলভীবাজার বন আদালতে মামলা করে বন বিভাগ। রবিবার ওই মামলার ধার্য্য তারিখ। আদালতে হাজিরা দিয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন প্রাণ কোম্পানির প্রডাকশন হাউজের লাইন প্রডিউসার এবিএম রিন্টু। বিকালে জামিন আবেদনের শুনানী শেষে আসামীর জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। বনের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলার অপরাধে এই প্রথম বন বিভাগের মামলায় কোন আসামিকে জেলে পাঠানো হলো।
শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র সাংবাদিকদের বলেন, বনের আইন ভেঙ্গে বনের ভেতরে শুটিংয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied