থানায় অভিযোগ দায়ের
তাড়াশে জায়গা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে মারামারীতে মেয়ে-জামাতা আহত
সিরাজগঞ্জের তাড়াশে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় মেয়ে,মেয়ের জামাইসহ ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের সাচানদিঘী গ্রামে। এ বিষয়ে ১৭ জুলাই রবিবার বিকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের মৃত আদম আলীর ছেলে রহিজ উদ্দিন।
অভিযোগ সূত্র ও রহিজ উদ্দিনের নিকট জানা গেছে গত ১৩ জুলাই বুধবার সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের মৃত ছায়াত আলীর ছেলে সাইদুর রহমান গং এর সন্ত্রাসী বাহিনী দল আমার বাড়িতে এসে জায়গা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে আমার মেয়েদের সাথে কথা কাটা-কাটি করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে আসলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে সাইদুর গং বাহিনী রাগান্বিত হয়ে আমাকে লাঠিসোটা নিয়ে মারার জন্য তেরে আসলে আমার মেয়ে ও মেয়ের জামাই বাধা দিতে যায়। এমন সময় তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে ও আমার মেয়ে মোছা. লিপি খাতুনকে (৩৭) সাইদুর রহমান দেশীয় অস্ত্র (কাঁচি) দিয়ে মাথায় ও নাকের ওপর কোপ দিয়ে আহত করে। আমার নাতি মোঃ লিমন হোসেন (১৮)কে মোজদার হোসেন নাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে ও আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যগণকে বিভিন্ন প্রকার ভয়ভীতি,প্রাণনাশের হুমকি প্রদান করে।তাই আমার ও আমার পরিবারের সদস্যদের জানের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন