ফের মা হচ্ছেন কারিনা?
পরিবারের সবার সঙ্গে জুনের শেষেই লন্ডন গেছেন কারিনা কাপুর খান। সেখানে বেশ ফুর্তিতে আছেন পরিবারের সবাই। হাতে থাকা কাজগুলো শেষ হওয়াতে ফুরফুরে সাইফ-কারিনা দু’জনই। আনন্দে আছে তৈমুর আর জেহ-ও।
তবে এরই মধ্যে লন্ডনে তোলা বেবোর বেশ কিছু ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আবার আসছে সুখবর? তৃতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছেন ‘ওমকারা’-র নায়িকা?
যদিও সাইফ-কারিনা তাদের সন্তান আগমন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাদের মুখ থেকে সঠিক খবর শোনার অপেক্ষায় অনুরাগীরাও।
কিছু দিন আগেই রান্নাঘরে ব্যস্ত সাইফের ছবি ছড়িয়ে পড়েছিল। লন্ডনের বাড়িতে সে দিন নিমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। সবার জন্য রান্না করেছিলেন ‘রেস’-এর নায়ক। সেই অভূতপূর্ব মুহূর্ত ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন কারিনা। তিনি অন্তঃসত্ত্বা বলেই কি সাইফ বিশেষভাবে যত্নবান হচ্ছেন? সে প্রশ্নও কিন্তু তুলছেন অনেকে।
ছবিগুলোর সঙ্গে কারিনা লিখেছিলেন- শেফ সইফ রান্নাঘরে ঝড় তুললেন, সুস্বাদু এক রবিবার ছিল বটে!
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা