কমলগঞ্জে উদ্বোধনের ৩ বছরের মাথায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফাটল
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনের তিন বছরের মাথায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পিলার, বিমসহ দেয়ালে ছোট-বড় ১০০টির বেশি ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভবনটিতে দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন ডাক্তার, নার্সসহ রোগীরা। এছাড়া কমপ্লেক্সের পুরাতন ভবনের জরুরি বিভাগসহ ভবনের বিভিন্ন স্থানে পরেস্তারা খসে পড়ে ভবনটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কমপ্লেক্সের তিন তলা ভবনের নির্মাণকাজ ২০১৫ সালের ২ মে শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) কর্তৃক বাস্তবায়িত ৮ কোটি ৩২ লাখ ৬ হাজার ৭০১ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ অ্যান্ড এসসি। শুরু থেকেই প্রভাবশালী এই ঠিকাদার নিজের ইচ্ছামতো কাজ করানোর ফলে কাজের গুণগতমান নিয়ে নানা প্রশ্ন ওঠে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু ঠিকাদার সরকার দলের সাবেক ছাত্রনেতা হওয়ায় সংশ্লিষ্টরাসহ স্থানীয় কেউ প্রতিবাদ করার সাহস দেখাননি। ২০১৭ সালের শেষদিকে কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হলে ২০১৮ সালের ১০ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে নির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালটির নতুন ভবন উদ্বোধনের ৩ বছরের মাথায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার পিলার, বিমসহ দেয়ালে ছোট-বড় প্রায় ১০০টি ফাটল দেখা দিয়েছে।
সরেজমিন দেখা যায়, ভবনটির পিলার, বিম ও দেয়ালের ফাটলের পাশাপাশি ফ্লোরের টাইলস ফেটে উঠে যাচ্ছে। নতুন ভবনে শতাধিক ফাটলের পাশাপাশি হাসপাতালের পুরাতন ভবনে অবস্থিত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, পরিসংখ্যান কর্মকর্তার কক্ষ, জরুরি বিভাগ এবং রোগীদের ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন ডাক্তার, নার্সসহ রোগীরা। সিলেট বিভাগ উচ্চ ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, যে সময় এই ভবনে কাজ হয়েছিল তখন তিনি এখানে কর্মরত ছিলেন না। ভবনের ফাটলের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
ভবন উদ্বোধনকালে মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ছিলেন বর্তমানে সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। আলাপকালে তিনি সাংবাদিকদের বলেন, নতুন ভবনের ফাটলের বিষয়ে তিনি অবগত আছেন। ভবনটির বিম ও কলাম ফাটার কথা নয়। তবে মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা তদন্ত করলে ফাটলের প্রকৃত কারণ জানা যাবে।
মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সাংবাদিকদের বলেন, নতুন ভবনের ফাটলের বিষয়ে জেনেছি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ফাটল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নদী পেরিয়ে নাগরিক সেবা: ফুলছড়ির চরবাসীর প্রতিদিনের সংগ্রাম
আলফাডাঙ্গার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার
বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি
কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ
ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে
ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪
বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ
রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
Link Copied