উলিপুরে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জুয়াড়ি আটক
কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী ও তিন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উলিপুর পৌরসভার ঢাকা বাস টার্মিনালের পূর্ব পার্শ্বে জনৈক ব্যক্তির মার্কেটের পেছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় স্থানীয় জনতা দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা অবস্থায় আটক করে মারপিট করে। পরে খবর পেয়ে উলিপুর থানার এসআই হারিছুর রহমান সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দেহ তল্লাশি করে মাদক ব্যবসায়ী সোহেল রানাকে (১৯) ৮ পুরিয়া হেরোইন, ৬ পিস ইয়াবা এবং অপর মাদক ব্যবসায়ী রানু বাবুকে (১৯) ৭ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, তারা পরস্পরের সহায়তায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান হতে অবৈধ মাদক হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পাইকারি দরে ক্রয় করে মাদকসেবীদের কাছে খুচরা দরে বিক্রি করত। স্থানীয়রা তাদের মাদক ব্যবসায় বাধা প্রদান করলেও তারা কর্ণপাত করেনি। ফলে এলাকায় ছোটখাটো চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়।
মাদক ব্যবসায়ী সোহেল রানা পৌরসভার হায়াৎখা এলাকার আনচার আলীর ছেলে। অপর মাদক ব্যবসায়ী রানু বাবু নিজাইখামার বাকরেরহাট এলাকার নজরুল ইসলামের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উলিপুর থানা পুলিশের অপর এক অভিযানে রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহাগ পারভেজের নেতৃত্বে উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার আবুল কালামের ছেলে উকিল আমীন (২৬), শমসের আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৩০) এবং সেকেন্দার আলীর ছেলে আল-আমিন হোসেন (২৫) নামে তিন জুয়াড়িকে আটক করা হয়।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা