ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জমির সঠিক মূল্যায়নের দাবিতে হাটিকুমরুলে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রস্তাবিত ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের জমির সঠিকমুল্যে প্রদান এবং সকল স্থাপনার মুল্যে নির্ধারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা কমিটি। সোমবার (১৮ জুলাই) সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিল্কভিটার সাবেক চেয়ারম্যান ও হাটিকুমরুল ক্ষতিগ্রস্ত ভূমির মালিক ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এ সময় কমিটির যুগ্ম-আহ্বায়ক এমএ আল বাকী, মিজানুর রহমান বিএসসি এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত স্থাবর সম্পত্তির নিরপেক্ষ যৌথ তদন্তের মাধ্যমে তালিকা প্রণয়ন, ক্ষতিগ্রস্তদের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করে জমির সঠিক মূল্যায়ন ও বাস্তবায়ন এবং গণপূর্ত বিভাগ থেকে ২০২২ সালে প্রকাশিত রেট সিডিউলের মাধ্যমে অবকাঠামোর মূল্য নির্ধারণ করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মালিক উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
Link Copied