ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে এক রাতে ১০ দোকানে দুর্ধর্ষ চুরি, আটক ১


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:৫৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক রাতে ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার কামিনীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মুন্না আহমদ (২৬) নামে একজনকে আটক করেছে। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বদরুল ইসলাম বলাইয়ের ছেলে।

খবর পেয়ে জুড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। দোকানগুলোর সামনের শাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের টাকা এবং মালামাল নিয়ে গেছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। তবে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোবার রাত ২টার পর উপজেলার কামিনীগঞ্জ বাজারের মনির ট্রেডার্স-২, এসএম ট্রেডার্স, জে গ্রুপ এন্টারপ্রাইজ, লামাবাজার এলাকার আবুল কাসেম ফার্মেসি, শাহজালাল ফার্মেসি, ফরিদ ভ্যারাইটিজ স্টোর, শাহিন মোবাইল সার্ভিস, আক্কাস আলীর পানের দোকান, আরিফের চায়ের দোকান, আকরামের হাঁড়ি-পাতিলের দোকানে চুরির ঘটনা ঘটে।

জে গ্রুপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জমশেদুল ইসলাম জানান, চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা ১০-১২ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া দোকানে রাখা রবির বাজার মসজিদের দানবক্সের টাকার পাশাপাশি অনেক মালামাল নিয়ে গেছে। 

মনির ট্রেডার্স-২-এর স্বত্বাধিকারী সোহেল আহমদ বলেন, আমার দোকানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে ২৬-২৭ হাজার টাকা নিয়ে গেছে।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে আমরা অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের বদরুল ইসলাম বলাইয়ের ছেলে মুন্নাকে এ ঘটনায় গ্রেফতার করেছি। বাকিদের আটকে অভিযান চলছে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী