ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে অবাধে চলছে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:১০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বর্ষার পানি আসার সাথে সাথেই দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। উপজেলার যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, ধলাই, চাকলাইসহ বিভিন্ন খাল-বিলে এ উৎসব চললেও প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। তবে সচেতন মহল মনে করছেন, এ বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় ভরা মৌসুমেও হাট-বাজারগুলোতে বড় মাছের আকাল দেখা দিয়েছে।

বর্ষার পানি নদ-নদীতে প্রবেশের সাথে সাথেই এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি সরকার নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি, বাদাই জাল ও মাছ ধরার নানা উপকরণ দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে। হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এসব দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা মাছ। আর প্রতি বছরের মতো এবারো নিশ্চুপ মৎস্য বিভাগ।

কয়েকটি এলাকা ঘুরে জানা যায়, গত কয়েক দিন হলো যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, ধলাই, চাকলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল, বাদাই জাল, খৈলশুনিসহ মাছ ধরার নানা উপকরণ দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধনযজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি। বিশেষ করে শৈল ও টাকি মাছের পোনা মারতে মাতোয়ারা হয়ে উঠছে তারা। আর করোনাকালীন অলস সময় পার করতে নানা শ্রেণি-পেশার মানুষের মাছ শিকারের প্রবণতা আরো বেড়ে গেছে। এভাবে নদ-নদী থেকে নির্বিচারে পোনা ও ডিমওয়ালা মা মাছ নিধন অব্যাহত থাকলে মাছের বংশবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। প্রজননের ভরা মৌসুমে এসব নদীতে পোনা ও ডিমওয়ালা মা মাছ নির্বিচারে নিধন বন্ধ করা না গেলে অদূর ভবিষ্যতে নদীগুলোতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের তীব্র আকাল দেখা দেয়ার আশংকা করছেন বলে মনে করেন বিজ্ঞ মহল।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে বেশকিছু কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, আর মা মাছ ও পোনা মাছ নিধন রোধে সবাইকে সচেতন হতে হবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা