ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুর উপজেলা আ’লীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল, সাধারণ সম্পাদক এস এম আলমগীর


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ১২:০
বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (১৮ জুলাই) হরিপুর মহিলা কলেজে উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে উপজেলা আ"লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সম্মেলনে উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা চেয়ারম্যান মু: সাদেক কুরাইশি। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ দবিরুল ইসলাম, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, অ্যাডভোকেট হুসনে-আরা বেগম লুৎফা ডালিয়া, জেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, যুগ্ম-সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু প্রমুখ।
 
এছাড়াও জেলা-উপজেলা আ’লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ডেলিকেট-কাউন্সিলরবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
হরিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে সহকারী শিক্ষক এসএম আলমগীর আলমকে নির্বাচিত করা হয়েছে।
 
অনুষ্ঠান পরিচালনা করেন জিয়াউল হাসান মুকুল এবং রিপন।

এমএসএম / জামান

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন