রাঙ্গুনিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে আবদুর রশিদ (৬০) নামের এক দিনমজুরের। নিহত ব্যক্তি একই এলাকার আবদুল নবীর পুত্র।
মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির।
তিনি বলেন, ভোরে ৩-৪টা বন্যহাতি পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে মৃত আবদুর রশিদের ঘরের আশেপাশের বিভিন্ন গাছ ভেঙে নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি সামনে পড়ে গেলে তাকে পিষ্ট করে মৃত্যু ঘটায় বন্যহাতির দল। তাণ্ডব চালিয়ে পরে হাতিগুলো ফের বনে ফিরে যায়।
উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষকের। তিনি পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের মৃত গুরু মিয়ার ছেলে।
এর আগে, গত ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১নং ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫ ) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়। তিনি শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied