প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ: শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি বলেছেন,প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম জনগোষ্ঠী গঠনে কাজের সঙ্গে সম্পৃক্ত দক্ষতা নির্ভর শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে।
১৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালনাধীন বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের পুননির্মাণ ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গমাতার নামে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়েছে। আজকে শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে জানতে হবে। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশে জন্ম হত না। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে আজীবন সাহস যোগিয়েছেন।
বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সুশীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক, ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম, পিডিবি বাকলিয়ার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল হক, বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ প্রমূখ।
অনুষ্ঠানে উপমন্ত্রী, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের মাসিক বেতনবাবদ প্রতিমাসে তাঁর ব্যক্তিগত তরফ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। পরে ফিতা কেটে স্কুল ভবনের উদ্বোধন করেন।
স্বপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি লায়ন দিলীপ কুমার শীল, বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি শওকত ইসলাম সজল, যুগ্ম সম্পাদক বাবু অরুন দাস, অর্থ সম্পাদক মোঃ ফারুক, মোহাম্মদ আরমান, মোঃ রমিজ আহম্মদ, রবিউল, সুমন ধর, রনি দাস প্রমূখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied