ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাবার জন্য ভোট চাইলেন চিত্রনায়িকা তানহা মৌমাছি


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ৩:৫৩
দীর্ঘ প্রায় ১১ বছর পর জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ শে জুলাই। নির্বাচনকে ঘিরে চারদিকে উৎসবের আমেজ বইছে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ব্যনার পোষ্টারে ছেঁয়ে গেছে পুরো পৌরসভা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
 
প্রথম বারের মত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী পক্ষে ভোটের প্রচারণায় দেখা গেছে বাংলা সিনেমার অন্যতম ও সময়ের ব্যস্ততম বহুল আলোচিত অভিনেত্রী চিত্র নায়িকা তানহা মৌমাছিকে। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদীন জিনু মন্ডলের উট পাখি প্রতীক হাতে নিয়ে সর্বস্তেরর ভোটারদের নিকট আগামী ২৭ জুলাই ভোটের দিনে ভোট প্রার্থনা করছেন। বাংলা সিনেমার দর্শকের মুণিকোঠায় থাকে সময়ের আলোচিত অভিনেত্রী চিত্র নায়িকা তানহা মৌমাছি একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন শুনতে কিছুটা অবাক করার মত হলেও সত্যি। কারন চিত্র নায়িকা তানহা মৌমাছির বাবা জিনু মন্ডল।
সোমবার দুপুরে বিশেষে সাক্ষাৎকারে চিত্রনায়িকা তানহা মৌমাছি বলেন, আমার ছোটবেলা কেটেছে প্রিয় জন্মভুমি পাঁচবিবির মাটিতে। ছোটবেলা থেকেই যখন শিল্পকলা একাডেমিতে যেতাম তখন বাবা আমার পাশে ছিলেন। আমার পৃথিবী বলতে বাবাই আমার সব। বাবা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাই ঢাকায় সব কাজ ফেলে এসে বাবার জন্য উট পাখি প্রতীকে সবার কাছে ভোট চাচ্ছি। আমি আশা করি আমার বাবা বিজয়ী হলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো তিনি বেশি বেশি করে করবেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার