ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুনে পুড়েছে দিনমজুরের বসতঘর ও ছাগল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ৪:৪৭
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুন লেগে এক দিনমজুরের একটি বসতঘর ও ৩টি ছাগল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।
 
সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পুলিশ ক্যাম্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
ক্ষতিগ্রস্ত আবদুর রহিম বলেন, হঠাৎ মধ্যরাতে ঘরের ভেতরে আগুন দেখে আমরা বেরিয়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি। ঘরের পাশেই গোয়ালঘরে ৩ টি ছাগল ও হাস মুরগী ছিলো, সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করার কোনো উপায় না থাকায় তাদেরও জানাতে পারিনি।
 
সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেন, ওই পরিবারের আবদুর রহিম একজন দিনমজুর। কিছুই বের করতে পারেনি তারা পড়নের কাপড় ছাড়া। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে।
 
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, ইসলামপুরের অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কেউ আমাদের অবহিত করেনি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী