ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে বাংলাদেশের ম্যাচ বাড়াল আইসিসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২২ বিকাল ৫:৩০

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগামী ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এই পাঁচ বছরে উইন্ডিজ ছাড়া বাকি সবার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মনে করেন, ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার কারণে আইসিসিতে যে অগ্রহণযোগ্যতা বেড়েছে টাইগারদের‍, এটি তারই ফল।

আজ মঙ্গলবার বিসিবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘অবশ্যই, আইসিসিতে বাংলাদেশকে এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়। এর পেছনের কারণ বোর্ড না, পারফরম্যান্স। ক্রিকেট যেহেতু ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ দেখাচ্ছে।’

২০২৩ থেকে ২০২৭ ক্রিকেটীয় ক্যালেন্ডারে বাংলাদেশ দল ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ম্যাচ ১৪৪টি। এ সময়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অতীতে বাংলাদেশ কখনোই এতো ম্যাচ পায়নি।

পাপন বলেন, ‘আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইত। তাদের দেশে নিতে চাইত না। ওরা ধরে নিত দর্শকরা বাংলাদেশের খেলা দেখবে না। এখন আমাদের এখানে আসতে চায় না, ওদের দেশে ডাকছে। এটা ইতিবাচক সংকেত। আমরাও শিখতে পারব, আমাদের জন্যও ভালো হবে। আমরা তো বাইরে গিয়ে এত খেলা খেলিনি।’

তবে এই সূচিই যে চূড়ান্ত তেমনও অবশ্য নয়। এর সঙ্গে আরো কিছু সিরিজ বা ম্যাচ যোগ হতে পারে, তবে কমে যাওয়ার শঙ্কা কম।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে