গাজীপুরে ৩ চাকার ইজিবাইক চালকদের মানববন্ধন
গাজীপুরের চান্দ্রনা চৌরাস্তা এলাকায় তিন চাকার ইজিবাইক থ্রীহুইলার ও রিক্সা চালকরা মানব বন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১ টা সময় চান্দ্রনা চৌরাস্তা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ মানব বন্ধন করেন তারা। মানব বন্ধনে আসা সুজন নামে এক অটোরিকশা চালক বলেন, ভাই আমি নাটোরের বাগাতিপাড়া
থেকে এসে ইটাহাটা এলাকায় পরিবার নিয়ে আছি। আমি অটোরিকশা চালাই খাই। আমার পরিবারে চারজন সদস্য আছে । গতকয়েকদিন ধরে রিক্সা চালাতে পারছিনা। রাস্তায় উঠলেই বোলডুজার দিয়ে পিষে দিচ্ছে রিক্সা।
নাম না বলার শর্তে আরেক রিক্সা চালক বলেন,আমার পরিবারে ছয়জন সদস্য এই রিক্সারইনকামের উপর আমার পরিবারে চলে। সরকার আমাদের একটা ব্যবস্থা করে তারপর বন্ধ করুক।এসময় মানব বন্ধন থেকে ইজিবাইক ও থ্রীহুইলার রিক্সা চালকরা বলেন,মহাসড়ক ছাড়া বাকি সব রাস্তায় তিন চাকার ইজিবাইক থ্রী হুইলার চালানোর সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে গাজীপুর মেট্রোপলিটন এর চালানো অভিযান এখনি বন্ধ করে ডাম্পিং করা গাড়ির মালিকদের ক্ষতিপূরণ প্রদান ও মহাসড়ক বাদে সকল রাস্তায় ইজিবাইক ইঞ্জিন চালিত চলাচলের দাবি জানান।জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান বলেন,হাইকোর্টের নির্দেশে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ ইজিবাইক থ্রীহুইলার বন্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত আছে। সকালে কিছু
ইজিবাইক চালকরা চান্দ্রনা চৌরাস্তা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মানব বন্ধন করে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied