ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে পৃথক অভিযানে গ্রেপ্তার-৬


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৯-৭-২০২২ বিকাল ৬:১৬

চট্টগ্রামের রাউজানে অস্ত্র-কার্তুজসহ মো. রবিউল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। (১৮ জুলাই) সোমবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে পুলিশ মদ গাঁজাসহ দুজন, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে আরো তিনজনকে। রাউজান থানা সূত্রে, সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে। অস্ত্র কার্তুজসহ রবিউলকে গ্রেফতার করা হয় এয়াছিন নগর গ্রামের ৮নম্বর ওয়ার্ডে একটি সড়ক থেকে। তার কাছে পাওয়া যায় একটি দুনলা এলজি ও দুই রাউন্ড কার্তুজ। রবিউল ওই এলাকার মো. বাহাদুর মিয়ার ছেলে। মদ ও গাঁজাসহ গ্রেপ্তার করা দুজন হচ্ছে তরনী দাশের ছেলে রতন দাশ (৬৫) ও মো. বাবুলের ছেলে মো. জামাল (৩০)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৩৫ লিটার ছোলাই মদ জব্দ করা হয়। ওয়ারেন্টি আসামীরা হচ্ছে-উপজেলার বাগোয়ান ইউনিয়নের কচুখাইন গ্রামের আবদুল করিমের ছেলে সরোয়ার উদ্দিন, তার স্ত্রী শারমিন আকতার, দেওয়ানপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে এমরান হোসেন। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, প্রেপ্তার হওয়া তাদেরকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত