পোস্টার আর ব্যানারে চেয়ে গেছে রায়গঞ্জ উপজেলার আশপাশ ও ধানগড়া উচ্চ বিদ্যালয়
পোস্টার আর ব্যানারে চেয়ে গেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আশপাশ ও উপজেলা হেড কোয়াটারে অবস্থিত ধানগড়া উচ্চ বিদ্যালয়।
সরেজমিনে দেখাযায়, উপজেলা সদরের আশে পাশে তরণ নির্মান সহ বিভিন্ন ব্যানারে আগত অতিথিদের শুভেচ্ছা স্বাগত জানাতে স্থানীয় নেতা কর্মীরা ব্যানার ও পোস্টারের মাধ্যমে উপজেলা সদরের আশ পাশ ও ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠকে সাজিয়ে তুলেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা শাখা এবং সামাজিক উন্নয়ন মূলক সংগঠন অগ্রসরের উদ্যোগে আগামীকাল ২০ জুলাই বুধবার বিকাল ৩ ঘটিকায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা ,গুনীজন সন্মাননা ও জনসভা অনুষ্ঠিত হবে।
গুনীজন সম্মাননা ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ হৃয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মেরিনা জাহান কবিতা মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৬,অধ্যাপক ডা. আব্দুল আজিজ মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৩,অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ২,তানভির শাকিল জয় মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ১, অধ্যাপক ড. মশিউর রহমান মাননীয় উপচার্য জাতীয় বিশ্ব বিদ্যালয় ঢাকা,এ্যাড. ইমরুল হোসেন তালুকদার উপজেলা চেয়ারম্যান রায়গঞ্জ,ডাঃ রোকেয়া সুলতানা স্বাস্থ্য ও জনসংক্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্বা এ্যাড. কে এম হোসেন আলী হাসান সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ,আব্দুস সামাদ তালুকদার সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ,বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব আবু ইফসুফ সূর্য সাবেক সহ সভাপতি জেলা আওয়ামী লীগ,আলহাজ্ব আব্দুল হান্নান খাঁন সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান চান্দাইকোনা ইউনিয়ন,আব্দুল্লাহ আল পাঠান মেয়র রায়গঞ্জ পৌরসভা,ড.মোঃ রফিকুল ইসলাম সভাপতি অগ্রসর রায়গঞ্জ ও সহযোগী অধ্যাপক(সমাজ বিজ্ঞান বিভাগ)জগন্নাথ বিশ্ব বিদ্যালয়।
উল্লেখ্যঃ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠণের নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণ উপস্তিত থাকবেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ