ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৯-৭-২০২২ বিকাল ৬:২৩

কুয়াকাটায় রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচি(১৮) নামের এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত নয়টায় ওই হোটেলের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের রেজিষ্টার অনুযায়ী মৃত রিচি পরিচয় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত রবিবার রাত নয়টায় রিচী রায়হান নামের এক যুবকের সঙ্গে স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। গতকাল সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচীর কথা কাটাকাটি হয়। এক পর্যায় তারা দুজনই চারতলা থেকে হোটেলের নিচে নামেন। এ সময় হঠাৎ রিচী নীচ থেকে কক্ষে চলে আসেন। পরে রায়হান এসে হোটেলের কক্ষ ভিতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১