ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন আর নেই


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ১২:৫৫
আশির দশকের সাড়া জাগানো সিনেমা “সুরুজ মিয়া”-র পরিচালক দেওয়ান কামরুল আরেফিন কাজল আরেফিন আর নেই।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
 
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক," দেওয়ান শফিউল আরেফিন টুটুল। তার মৃত্যুর খবরে এলাকার সামাজিক, ধর্মীয়, সাংস্কুতিক ও রাজনৈতি মহলে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করে চলছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
 
মঙ্গলবার ১৯জুলাই রাত সাড়ে ৮ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুনি এ পরিচালক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের মৃত দেওয়ান হেলাল উদ্দিনের মেঝ পুত্র। পৈত্রিক বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে হলেও বাবার চাকরির সুবাদে জামালপুরে থাকাকালীন ১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরেই জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘ দিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে আসেন।
 
তার পরিচালিত সুরুজ মিয়া সিনেমার নায়ক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান বলেন, 'অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।'
 
সুরুজ মিয়া সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এ ছাড়া অভিনয় করেছেন গোলাম মোস্তফা ও সুবর্ণা মোস্তফা।কামরুল আরেফিন কাজল বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো,'সূর্য দীঘল বাড়ি', 'গোলাপি এখন ট্রেনে' ও 'ভাত দে'।
 
বুধবার ২০শে জুলাই বাদ যোহর কলাবাগান বাক্কাতিল মুবারাকাহ্ জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে গুলশানে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা