ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ভাইয়া কী বলেন, আমি কি মাদক কারবার করতে পারি, অতঃপর ১৫০ পিস ইয়াবাসহ খালেদা গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ২:২৫

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি খালেদা আক্তার ওরফে খালেদা ভান্ডারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান পরিচালনা করে এরশাদনগর এলাকার মাদক কারবারি খালেদাকে মাদকসহ গ্রেফতার করে। 

কিছুদিন আগে মাদক কারবার সংক্রান্ত বিষয়ে খালেদা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কী বলেন ভাইয়া, আমি মাদকের ব্যাবসা করব কেন? আমি কেন, আমার গোষ্ঠীতে কেউ এই ব্যবসা করে না।  

স্থানীয় এলাকাবাসী জানান, মাদক কারবারি খালেদা আক্তার খালেদা গ্রেফতার হওয়াতে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। খালেদাকে গ্রেফতারে অনেক মাদক কারবারি গা-ঢাকা দিয়েছে। তবে মাদক কারবারিরা গ্রেফতার হলেও কিছুদিন পর জামিনে এসে পুনরায় মাদকের কারবার শুরু করে। এরকম অভিযানকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে অনেক মাদক কারবারির নাম বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদেরও দ্রুত গ্রেফতার করে মাদকমুক্ত নগরী হবে, এটাই আমরা প্রত্যাশা করি। খালেদার শেল্টারদাতাদের আইনের আওতায় আনা হবে বলে আমরা আশাবাদী।  

গত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা মাদক কারবারি খালেদা আক্তারকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’