ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ২:২৭
কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে জীবন কর নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জীবন ওই গ্রামের ইবণ করের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে শিশু জীবনকে ঘরে না পেয়ে তাকে খুঁজতে থাকেন।খোঁজাখুঁজির প্রায় ঘণ্টাখানিক পর বসতঘরের পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুকতারা এ্যানি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান