সাটুরিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, স্বামী পলাতক
মানিকগঞ্জের সাটুরিয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফেরদৌস হোসেনের বিরুদ্ধে।এ ঘটনায় বুধবার (২০ জুন) সকালে নিহত গৃহবধু মালেকা আক্তারের মা জীবননেছা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
মৃত মালেকা আক্তার গোপালপুর গ্রামের মোঃ জব্বার আলীর মেয়ে। সে একই গ্রামের শহীদের ছেলে মোঃ ফেরদৌস হোসেনের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাত বছর আগে মালেকা আক্তারের সঙ্গে ফেরদৌস হোসেনের বিয়ে হয়। পরে ফেরদৌস হোসেন তিল্লীরচর গ্রামের পিংকি নামে একজনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীকে মারধর করতেন তিনি। একপর্যায়ে প্রথম স্ত্রীকে তালাক দেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস করে প্রথম স্ত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা নেন এবং দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে প্রথম স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তোলেন ফেরদৌস।
কিন্তু ফেরদৌস টাকা নেওয়ার পরও দ্বিতীয় স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রথম স্ত্রী মালেকার সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া হতো। এরই জেরে গতকাল রাতে মালেকা ও ফেরদৌসের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করেন এবং পেটে লাথি মারেন ফেরদৌস। পরে মালেকার অবস্থা খারাপ হলে স্থানীয় পল্লি চিকিৎসক আক্কাছ আলীকে ঢেকে আনেন তিনি। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে ফেরদৌস মরদেহ ফেলে রেখে রাতেই পালিয়ে যান।
এ বিষয়ে গৃহবধূর বাবা মোঃ জব্বার আলী বলেন, আমার মেয়ের জামাই ফেরদৌস তিল্লীরচর গ্রামের পিংকি নামে এক মেয়েকে বিয়ে করে। এ নিয়ে মেয়ে মালেকার সঙ্গে জামাইয়ের প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। এরই জেরে দুই মাস আগে পিংকিকে ছেড়ে দেওয়ার কথা বলে জামাই সাড়ে ৪ লাখ টাকা যৌতুকও নিয়েছে। গৃহবধূর বাবা অভিযোগ করে বলেন, পিংকির পরামর্শে ফেরদৌস আমার মেয়েকে হত্যা করেছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর মা জীবননেছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে দ্রুত গ্রেফতার করতে মাঠে কাজ করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied