ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ৪:১৭

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় শিমুল শীল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯-জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, মোটরসাইকেলে আরোহী শিমুল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ট্রাকটি শহরমুখি ছিল,বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ট্রাকের ওপর গিয়ে পড়ে। এই ঘটনায় ট্রাক চালক মোটরসাইকেলটির সংঘর্ষ এড়াতে চেষ্টা করতে গিয়ে ট্রাকটি সড়ক পাশের গাছের উপর গিয়ে পড়ে। এর আগেই মোটরসাইকেলটির চালক ট্রাকের ধাক্কায় গাড়িটিসহ ছিটকে পড়ে সড়ক  পাশে। 
এই ঘটনা নিহত শিমুল শীলের বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ২নম্বর ওর্য়াডের পাল পাড়া গ্রামের মৃত পরিমল শীলের পুত্র। পরিবার সূত্রে, নজুমিয়া হাট  থেকে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার তিনি। সেই সেলুনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার বিবাহিত জীবনে দুই কন্যা সন্তান রেখে যান। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপম দাশ জানান, কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে শিমুল শীল নামে একজন মারা গেছেন।আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত