ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে পেটালেন ওয়ার্ড কাউন্সিলর


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:৩৬
গাজীপুর মহানগরীর ৪ নং ওয়ার্ডে মোবাইলে গালমন্দ করা হয়েছে- এমন বিষয়কে কেন্দ্র করে পুবাইল এলাকার আওয়ামী লীগ নেতা ও কামারগাঁও নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়াওল্লী, দলিল লেখক সমিতির সহ-সভাপতি আহাদ আলীকে উপস্থিত জনতার সামনে বাঁশের লাঠি দিয়ে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বি.এ-এর বিরুদ্ধে।
 
ঘটনাস্থল গিয়ে অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর পদ-প্রার্থী এ্যাডঃ মজিবুর রহমান এর পক্ষ হতে বিগত ২৩ জুন বৃহস্পতিবার বিকালে ওয়ার্ড আহ্বায়ক মিজান মাস্টার, এ্যাডঃ মজিবুর রহমান, কর্ণেল শাহাদাত, হাতেম, আহাদ আলীসহ বেশ কিছু লোক বিন্দান বাদুরতলা এলাকায় সাধারণ জনগনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে যান, তার সাথে থাকা একাধিক ব্যাক্তিবর্গ, সেখানে জামির উদ্দিন এর দোকানে চা চক্রে বসলে হঠাৎ ওই খানে ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বি.এ উপস্থিত হয়ে, আহাদ আলীকে উদ্দেশ্য করে নানা কথা বলে।
 
উপস্থিত ব্যক্তিবর্গ কারণ জানতে চাইলে বলে, কে বা কারা তার মাকে জড়িয়ে খারাপ মন্তব্য করেছেন। একপযার্য়ে কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা বাঁশের লাঠি দিয়ে তার ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সহ-সভাপতি আহাদ আলীর পায়ে ও পিঠে সজোরে আঘাত  করেন। এ ঘটনায় উপস্থিত জনতা তাৎক্ষণিক কাউন্সিলরের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এরপর আহত আহাদ আলী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
 
অপরদিকে ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বি.এ-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, আমার বিশ্বস্ত সোর্স দুলাল বলেছে, তাই তার কথায় আমি এ কাজ করেছি। অপরদিকে ওই ওয়ার্ডের বাসিন্দা দুলালকে একাধিকবার ফোন করে জানা যায়, কথাটি আমি শুনেছি, তাই কাউন্সিলর সালাম ফোনে আমার কাছে জানতে চাইলে আমি স্বীকার করি। কিন্তু আমার কাছে রেকর্ডীয় কোনো প্রমাণ নেই। তবে আমি কাউন্সিলর সালামের খাস লোক।
 
এদিকে আহাদ আলী ও তার পরিবারের দাবি,কাউন্সিলর সালামের সাথে তাদের কোন বিরোধ নেই। কিন্তু কেন কি উদ্দেশ্য সে আমাকে জনসম্মুখে মারধর ও লাঞ্ছিত করেছে তা জানি না, আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
 
পুবাইল থানায় দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহাদ আলীকে লাঞ্ছিত করার বিষয়টি কাউন্সিলর স্বীকার করেছেন। কিন্তু নগদ টাকা ও মোবাইল নেয়ার কথা অস্বীকার করেছেন। 

এমএসএম / জামান

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’