ইসলামী রাজনীতি ব্যাতিত দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
গত ১৫ বছরে প্রায় ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই বছরে সুইস ব্যাংকে সবচেয়ে বেশি বাংলাদেশি টাকা জমা হয়েছে। ৫০০ টাকার বালিশের দাম ৮ হাজার টাকা। ১টি পর্দার দাম ৮০ হাজার টাকা। ১ কেজি স্কুপের দাম ১ কোটি টাকার উপরে। বাংলাদেশের টাকা লুটপাট হয়ে যাচ্ছে। দুর্নিতিতে দেশ ভরে গেছে। মানুষের অধিকার নেই, বিচারকদের স্বাধিনতা নেই, সুবিচার নেই, চিকিৎসা নেই, সাম্মতা নেই, মানবিক মর্জাদা নেই, কিচ্ছু নেই। ইসলামী রাজনীতি ব্যতীত ও ইসলামী শ্বাসন ব্যতীত এই দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। কারণ, বিএনপির সময় তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে খাম্বা দুর্নীতি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মানুষ আন্দলন করেছে। তারপর নৈশ ভোটের মাধ্যমে এ দেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে উন্নয়নের নামে লুটপাট করে চলছে তারা।
মঙ্গলবার (বাদ মাগরিব) সন্ধ্যায় পাংশা শহরের সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল জলিল প্লাজার দ্বিতীয় তলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনেই)।
“উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র সমাধান, মুক্তির মুলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার আহবায়ক মাওলানা সিদ্দিকুর রহমান কবীরের সভাপতিত্বে ও হাফেজ মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
প্রধান অতিথির বক্তব্যে শেষে মাওলানা মোঃ সিদ্দিকুর রহমানকে সভাপতি ও হাফেজ মোঃ আব্দুল্লাহকে সেক্রেটারী নির্বাচিত করা হয়। নির্বাচিত সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষণা করেন, সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
এছাড়াও নতুন এ কমিটির সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোঃ ইউনুস আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম জাকির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মহিউদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা রাসেল মাহমুদ, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমানসহ ২৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন