গাজীপুরে ঘর পাচ্ছে আরো ৭৪০ পরিবার
মুজিববর্ষ উপলক্ষে গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ৭৪০টি পরিবার। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন গাজীপুর জেলায় ১ম পর্যায়ে ২৮৫টি ও ২য় পর্যায়ে ২০২টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১ম ও ২য় পর্যায়ে নির্মিত গৃহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে মোট বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা ১ হাজার ৩৩০টি। ইতিমধ্যে বরাদ্দপ্রাপ্ত ১ হাজার ৩৩০টি গৃহের মধ্যে গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫৪টি গৃহের উদ্বোধন করা হয়েছে। ৩য় পর্যায়ের ২য় ধাপে আজ বৃহস্পতিবার ৭৪০টি গৃহের উদ্বোধন করা হবে। ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ১ হাজার ৩৩০টি গৃহের মধ্যে অবশিষ্ট ৩৩৬টি গৃহের নির্মাণ কাজ চলমান আছে।
তিনি আরো জানান, এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ২০২টি, কালিয়াকৈরে ১৪০টি, শ্রীপুরে ২০০টি, কালীগঞ্জে ৩৭টি ও কাপাসিয়ায় ১৬১টি। এসব ঘরের মধ্যে কিছুঘর নির্মানাধীন রয়েছে। নির্মানাধীন অবস্থাতেই এসব ঘর হস্তান্তর হচ্ছে যাতে তারা এসব ঘর নির্মাণ কাজ নিজেরা তদারকি করতে পারেন।
প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. নাসরীন পারভীন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied