বালিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীন ২২০ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর
ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও গৃহ হস্তান্তর প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২২০ পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি-কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২২৯টি পরিবারের মাঝে ঘর ও ভূমি হস্তান্তর করা হয়।
সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়ন্তাী রুপা রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, একেএম ফরিদ হোসেন বাবু, বাদশা আলমগগীর, আহম্মদ আলী মাস্টার, কল্লোল বসু প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি