ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে নিখোঁজের ৫ দিন পর কিশোর আকাশের লাশ উদ্ধার


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ২:১৫

নিখোঁজের পাঁচ দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া একটি পাটক্ষেতে থেকে কিশোর আকাশ খানের (১৪) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) রাত ৯টার দিকে সাধারণ ডায়েরির তদন্তকালে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। আকাশ খান বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. রাশেদুল খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল (শনিবার) সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রাস্তায় বের হয়ে নিখোঁজ হয় আকাশ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে েসন্ধান পায়নি আকাশ খানের। পরদিন রোববার বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করেন আকাশের পিতা মো. রাশেদুল খান। ওই জিডির তদন্ত করতে গিয়ে জঙ্গল ইউনিয়নের পারুলিয়ার একটি পাটক্ষেত থেকেিআকাশের মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র  জানায়, সামান্য কিছু পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আকাশ খানকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তার নিকটতম ৩ থেকে ৪ বন্ধু তাকে হত্যা করেছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সূত্রটি আরো জানায়, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। অসামিরা পুলিশের নজরদারিতে রয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে কিশোর আকাশের সন্ধানে কাজ শুরু করি। বুধবার রাত ৯টার দিকে নিখোঁজ আকাশের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়ানাতদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত