টঙ্গীতে ২৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
গাজীপুর মহানগরীর টংগী পূর্ব থানাধীন উত্তর আরিচপুরস্থ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা হাফিজ উদ্দিন রোডের ৮২নং ভবনের ৪র্থ তলার একটি ফ্লাটে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ২০/০৭/২০২২ তারিখ ১১. ৫০ ঘটিকার সময় ব্যবসায়ী হলেন, ১। মোছাঃ শিরিন আক্তার (৪০), পিতা-মৃত মঙ্গল সরদার, সাং-গোসাইপাট্রি, থানা-গোসারহাট, জেলা-শরীয়তপুর, ২। মোঃ রুবেল (৩১), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-লট উখিয়ার ঘোনা, থানা-রামু, জেলা-কক্সবাজার এবং ৩। মোঃ সোহেল (৩১), পিতা-মোঃ আমির হোসেন, সাং-ঈদগাঁও দক্ষিন মাইজপাড়া, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের দেহ তল্লাশি করে পকেট এর ভিতর হতে প্লাস্টিকের প্যাকেটে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড এবং নগদ ৬৮ হাজার ৬৯৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং তারা একসাথে মিলে পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে ক্রয় করে তাদের নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied