ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম ওয়াসার শ্রমিক নেতা তাজুল ইসলাম ধর্ষণ মামলায় গ্রেফতার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৫:২৩

 দুদকের মামলায় জেল খাটার পর এবার চট্টগ্রাম ওয়াসার শ্রমিক নেতা তাজুল ইসলাম ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে। সে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক তার পিতার নাম মৃত আব্দুল মজিদ বেপারি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মামলার বাদী পরিবার নিয়ে নগরীর বায়েজিদ থানাধিন অক্সিজেন এলাকায় গাউছিয়া ভিলার শ্রমিক নেতা তাজুল ইসলামের বাসায় ভাড়া থাকেন । সেই সবাধে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে ১০ লাখ টাকা ধার নেয়। উক্ত টাকা ফেরত চেয়ে বিভিন্ন সময় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও তারা সমাধান করে দিতে পারেনি।  ভাড়াটিয়া মোহাম্মদ শাহীন রেজা রাতে বিভিন্ন কাজে বাইরে থাকায় তাজুল ইসলাম একা পেয়ে তার সন্তানদের হত্যা করার ভয় দেখিয়ে জোর পূর্বক কয়েক দফা ধর্ষনের অভিযোগ তুলেন বাদী।  এ ঘটনায় মোহাম্মদ শাহীন রেজা বাদী হয়ে ওয়াসার শ্রমিক নেতা তাজুল ইসলাম ড্রাইভারের(৫২) বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন আমলী ও বিচারিক আদালত-১ এ মামলাটি করেন। উক্ত মামলায় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে বায়েজিদ থানা পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করেন।  
শ্রমিক নেতা তাজুল ইসলাম ড্রাইভার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মেহাম্মদ কামরুজ্জামান বলেন আদালতে দায়ের করা একটি ধর্ষনের মামলায় তাকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। 
উল্লেখ্য সে চট্টগ্রাম ওয়সায় গাড়ি চালকের চাকরি করা অবস্থায় দুর্নীতির দায়ে জেল খাটার পর বর্তমানে বহিষ্কার আছেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী