ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৫:২৫
মানিকগঞ্জ জেলায় আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় মোট ৩৭৩টি ঘর ও দলিল হস্তান্তরের মাধ্যমে জেলার সাটুরিয়া ও ঘিওর উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাটুরিয়ায় মোট ৫৯ এবং ঘিওর উপজেলায় ১০৫টি ঘর হস্তান্তরের মাধ্যমে এ দুটি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।
 
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
 
এ সময় বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার প্রমুখ।
 
এ সময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার সদর উপজেলায় ৩০টি, সিংগাইর উপজেলায় ১৫০টি, সাটুরিয়া উপজেলায় ৭টি, শিবালয় উপজেলায় ২৮টি, ঘিওর উপজেলায় ৩০টি, হরিরামপুর উপজেলায় ৩টি এবং দৌলতপুর উপজেলায় ১২৫টি ঘর হস্তান্তর করা হয়।

এমএসএম / জামান

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক