ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের বিভিন্ন নেটওয়ার্ক কমিটির মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের উপজেলা পর্যায়ে বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২০ জুলাই) বিকেলে ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থা ইএসডিওর আয়োজনে ও হেক্স/ইপারের সহযোগিতায় মতবিনিময় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন- প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মো. সেরাজুস সালেকিন, জাতীয় আদিবাসি পরিষদের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, জেলা এনএনএমসির সদস্য মো. আশরাফ হোসেন, উপজেলা এনএনএমসির সদস্য মাহাবুবুর রশিদ, আদিবাসী নেতা আমরুস মিন্জ, দলিত নেতা রাজু বাঁসফোর, ওঁড়াও ছাত্র নেতা প্রিনস লুকাস মিন্জ, সিকিম পাহান, ফান্সিস হেমব্রম, মারিয়া হাসদা, সাথী রানী।
সভায় ১০টি গ্রাম উন্নয়ন কমিটির গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে নেটওর্য়াকের সদস্যদের সাথে আলোচনা করা হয়। আদিবসাীদের শ্মশান, বিদ্যুতের পিলার, মাদক নিরসন, শিক্ষাসহ বিভিন্ন সমস্যা আগামী তিন মাসের মধ্যে সমাধানের পরিকল্পনার বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।
এমএসএম / জামান
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
Link Copied