রাউজানে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই হলো আরো ৫৪টি ভূমিহীন পরিবারের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাউজানে পাকা ঘর পেয়েছে ভূমিহীন আরো ৫৪টি পরিবার। বৃহস্পতিবার (২১-জুলাই) সকালে গণভবন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রাউজানের ৫৪টি পরিবারের মাঝে ঘরের চাবি, দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার প্রদান করা ৫৪টিসহপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাকা ঘর পেয়েছে ৫৯৮টি পরিবার। এছাড়া রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৫০টি, উপজেলা চেয়ারম্যান ১টি, অফিসার্স ক্লাব ১টি, পল্লী বিদ্যুৎ সমিতি ১টি, রাউজান থানা ১টিসহ বেসরকারিভাবে ঘর পেয়েছে ৫৪টি পরিবার। সরকারি-বেসরকারিভাবে রাউজানে মোট ঘর প্রদান করা হয়েছে ৬৫২টি পরিবারকে।
এ উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, ওসি (তদন্ত) কায়সার হামিদ প্রমুখ।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়