ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাকে হত্যা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ১২:৩২
কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন হাসান মওলা (১৮) নামে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার বড় বাজার এলকায় এ ঘটনা ঘটে।
 
নিহত ইমন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তার কুলের বাসিন্দা ও বড় বাজারের খরুলিয়া পলিথিন হাউসের মালিক মো. হাছানের ছেলে। তিনি কক্সবাজার পৌরসভা ৪নং ওয়ার্ড ছাত্রীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। 
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন বছর আগে শহরের বইল্ল্যাপাড়ার বায়তুশ শরফ মসজিদের মাহফিল চলাকালীন কথা কাটাকাটির জেরে পৌরসভার পেশকারপাড়ার আবদুল্লাহ খানকে ছুরিকাঘাত করে ইমন ও তার সঙ্গীরা। আর ওই ঘটনার বদলা নিতেই বৃহস্পতিবার রাতে ইমনকে পাল্টা ছুরিকাঘাত করে আবদুল্লাহ ও তার কয়েকজন সঙ্গী।
 
ইমনের পিতা মো. হাছান জানান, তিন বছর আগের ঘটনায় আবদুল্লাহর পরিবার মামলা করে। বিষয়টি সামাজিকভাবে তিন লাখ টাকায় মীমাংসা হয়, যার দুই লাখ টাকা ইতোমধ্যে আবদুল্লাহর পরিবারকে দেয়া হয়েছে। বাকি ১ লাখ টাকা আদালত থেকে মামলা নামিয়ে নিলেই দেয়ার সিদ্ধান্ত দেন স্থানীয় মুরব্বিরা। সবকিছু সালিশকারদের সিদ্ধান্ত মতেই হচ্ছিল। মামলা মীমাংসা দিতে আদালতে আবেদনও করেন মামলার বাদী। কিন্তু এরই মাঝে বৃহস্পতিবার রাতে  আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়। পরে আহতাবস্থায় ইমনকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে ইমন মারা যায়। 
 
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আগের হামলার বদলা নিতেই ইমনকে হত্যা করা হয়েছে। এ হত্যার সাথে আবদুল্লাহসহ আর যারা জড়িত তাদের ধরতে অভিযান চলমান রয়েছে।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ