সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের জানাজা একত্রে অনুষ্ঠিত, হাজারো মানুষের ঢল
গাজীপুরের কোনাবাড়ী থেকে কুয়াকাটায় ঘুরতে যাওয়ার পথে বরিশালের উজিরপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬ জনের জানাজা একত্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের খাজা মার্কেট একাকায় এ জানাজা অনুষ্ঠিত হয়। তাদের জানাজায় গাজীপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে যার যার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জয়েরটেক খাজা মার্কেট এলাকার উজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২), হাজী জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৪৩), মোহাম্মদ রহা মিয়ার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু (৫৪), হাসেন মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫), আব্দুর রহমানের ছেলে হারুন বাদশা (৪০) এবং আহাকী নদীর পার এলাকার তমিজউদ্দিনের ছেলে হাসান সরকার (৩৬)।

ভ্রমণসঙ্গী হাশেম জানান, পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমনের উদ্দেশ্যে গতকাল সকাল ৬টার দিকে রওনা হন তারা। দুটি মাইক্রোবাসে মোট ২৩ জন ছিলাম। ওই গাড়িতে মোট ১০ জন ছিলেন। তারমধ্য ৬ জন মারা গেছেন। বাকি চারজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, তাদের মৃত্যুতে শোকে কাতর পুরো এলাকার মানুষ। পুরে এলাকায় বাতাস যেন ভারি হয়ে আসছে। নিহত হারুনের মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ছেন। ছেলে ফেরার অপেক্ষায় গর্বধারিণী মা পথ চেয়ে আছেন।
অন্যদিকে, আহাকী এলাকায় নিহত হাসানের তিন বছরের সন্তান এখনো বুঝতেই পারছে না তাদের বাবা আর নেই। তারা দুই ভাই-বোন এখনো জানে তাদের বাবা মজা নিয়ে আসবে। কিন্তু অবুঝ শিশু দুটি জানেই না তাদের বাবা আর কোনোদিন ফিরে আসবে না।

জানাজায় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সরকার। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied