শাহজাদপুরে ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষে প্রকল্প ঘুরে দেখালেন চেয়ারম্যান
সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন পরিষদের সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টায় বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কাঁদাই বাজারের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলন শেষে যেসব প্রকল্প নিয়ে অপপ্রচার করা হয়েছে, সেগুলো সরেজমিন ঘুরে ঘুরে সাংবাদিকদের দেখান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সরকার মোহাম্মদ আলী আমকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ৫টি প্রকল্প নিয়ে কাল্পনিক তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে নানারকম অপপ্রচার চালাচ্ছেন, যা চরম মানহানিকর এবং কুরুচিপূর্ণ।
এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট দাবি করে চেয়ারম্যান আরো বলেন, যে পাঁচটি প্রকল্প দেয়া আছে তা আপনারা সরেজমিন দেখলেই বুঝতে পারবেন এগুলো শতভাগ বাস্তবায়ন হয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অতীতে ইউনিয়ন পরিষদে সমাজের টাউট-বাটপার বেষ্টিত যে নোংরা পরিবেশ ছিল, জনগণ আমাকে নির্বাচিত করার পর তা সম্পূর্ণ বদলে গেছে। এরা আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকল্পের পিআইসি ইউপি সদস্য নুরুল ইসলাম চান্নু, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বি আলহাজ আনছার আলী, মো. ইসহাক আলী, মো. ছলিম শেখসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন