ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অধিনায়কত্ব হারাতে পারেন মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ২:৫১

আগামী ২৬ জুলাই রাতে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার মাত্র ৩ দিন বাকি থাকলেও এখনো জানা যায়নি সে সফরের অংশ কারা হচ্ছেন! এই প্রক্রিয়া আটকে আছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ভাগ্যের ওপর। সেই ভাগ্য জানা যেতে পারে আজ শুক্রবার। অধিনায়কত্ব ইস্যুতে আজ বোর্ডের কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠকে বসবেন বর্তমান অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাঠে গড়াতে আর মাত্র তিন মাসের অপেক্ষা। অথচ এই ফরম্যাটে বাংলাদেশ দলের অবস্থা একেবারেই নাজুক। কিছুতেই সাফল্য দেখা দিচ্ছে না। এজন্য আলোচনায় ঘুরেফিরে আসছে অধিনায়ক মাহমুদউল্লাহ নাম। অনেকেই মনে করছেন যুতসই নেতৃত্বের অভাবে ভুগছে দল। এখনই মাহমুদউল্লাহকে অধিনায়কত্ব থেকে সরানোর সময় এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এনিয়ে চলছে চাপা ক্ষোভ। অনেকেই মাহমুদউল্লাহকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে। তবে বোর্ড নিজে থেকে সরাতে চায় না, আলোচনার মাধ্যমে মাহমুদউল্লাহর মুখ থেকেই বের করতে চায় বিদায়ের ঘোষণাটি, যেমনটি কিছুদিন আগে হয়েছিল ঠিক মুমিনুল হকের সঙ্গে!

জানা গেছে, আজ জুমার নামাজের পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ইস্যুতে বৈঠকে বসবেন বোর্ডের ৩-৪ জন পরিচালক, যেখানে মাহমুদউল্লাহ উপস্থিত থাকবেন।

মূলত বিপত্তি বেধেছে মাহমুদউল্লাহকে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্বে রাখা নিয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উইন্ডিজ থেকে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের দলপতি। সম্প্রতি এই সংস্করণে একেবারেই সুবিধা করতে পারছে না টাইগাররা। সঙ্গে আলোচনায় রিয়াদের ব্যক্তিগত পারফরম্যান্স। দুটোর কোনোটিতেই সফলতা নেই অনেকদিন ধরে।

এজন্য বোর্ড চাইছে রিয়াদকে সরিয়ে সাকিব আল হাসানকে দায়িত্ব দিতে। তবে সাকিব ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় জিম্বাবুয়ে সফরে যাবেন না। এজন্য বিসিবি চাইছে মাহমুদউল্লাহকে দিয়ে জিম্বাবুয়ে সিরিজটা শেষ করতে। তবে যে গুঞ্জন আছে, অধিনায়ক ছাড়তে হলে জিম্বাবুয়েতেও দায়িত্ব নেবেন না বর্তমান অধিনায়ক। এজন্য ভেতরে ভেতরে সাকিবকে ফেরানোর চেষ্টা চলছে।

তবে এসব অঙ্ক মেলানোর আগে দায়িত্ব ছাড়তে হবে মাহমুদউল্লাহকে। সেই ঘোষণা আসতে পারে আজকের এই বৈঠকে।

মাহমুদউল্লাহর অধীনে সর্বশেষ ১৩ ম্যাচে বাংলাদেশ দলের জয় মাত্র একটিতে। সবমিলিয়ে ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে জেতাতে পারেননি ১৬ ম্যাচের বেশি। অধিনায়ত্ব পাওয়ার পর ব্যাট হাতেও পারফরম্যান্সে অনুজ্জ্বল মাহমুদউল্লাহর। সঙ্গে ব্যাট হাতে তার ক্যারিয়ার গড় যেখানে ২৩.৪৮, সেখানে অধিনায়কত্ব করেছেন এমন সময়ে গড় নেমে এসেছে ২৩ এ ঠেকেছে।

সর্বশেষ ১৩ ম্যাচে তার ৩০ পেরোনো ইনিংস কেবল একটি, ২০ পেরোনো ইনিংসও সাকূল্যে ২টি। উইন্ডিজ সফরে ৩ ম্যাচে করতে পেরেছেন ৪১ রানের বেশি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে