ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৩২০০ কোটি টাকায় টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রি করল বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৬:৩৭

কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকট বেশ ভোগাচ্ছে বার্সেলোনাকে। যার প্রভাব পড়ছিল ক্লাবের দৈনন্দিন কার্যক্রম থেকে দলবদলের বাজার পর্যন্ত। সেই দুরবস্থা থেকে নিস্তার পেতে কাতালান ক্লাবটি নিজেদের টিভি স্বত্বের নির্দিষ্ট অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। যার অংশ হিসেবে জুনে প্রথম টিভি শতাংশের ১০ ভাগ বেচে দিয়েছিল বার্সেলোনা। শুক্রবার (২২ জুলাই) টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রির ঘোষণা দিয়েছে ক্লাবটি।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা সিক্সথ স্ট্রিটের কাছে গত মাসে ২০৭ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৯৮২ কোটি টাকায় ১০ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করেছিল বার্সেলোনা। এবার তাদের কাছেই প্রায় ৩৩০ মিলিয়ন ইউরোর (৩১৬০ কোটি টাকা) বিনিময়ে টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ ছেড়ে দিল ক্লাবটি। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৫ বছরের জন্য ক্লাবের টিভি স্বত্বের মোট ২৫ ভাগ সিক্সথ স্ট্রিট কিনে নিয়েছে।

গত ১৬ জুন বার্সেলোনার ইজিএম সভায় ক্লাবের টিভি স্বত্বের ২৫ ভাগ এক বা একাধিক বিনিয়োগকারীর কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বার্সেলোনা। ইজিএম সভায় বার্সা লাইসেন্সিং এবং মার্চেন্ডাইজিংয়েরও (বিএলএম) ৪৯.৯৯ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টিভি স্বত্ব এবং বিএলএমের অংশবিশেষ বিক্রি করে প্রায় ৬০০ মিলিয়ন ইউরোর তহবিল জোগাড় করতে চায় কাতালান ক্লাবটি।

গত ৯ জুন, বার্সেলোনার সহ-সভাপতি এদুয়ার্দ রোমেউ বলেছিলেন, ২০২২-২৩ মৌসুমে ক্লাব ‘বাঁচাতে’ ৫০০ মিলিয়ন ইউরো প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতেই স্বত্ব বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বার্সেলোনা এখন প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এরই মধ্যে ২০ জুলাই প্রথম প্রীতি ম্যাচে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলে পরাজিত করেছে কাতালান ক্লাবটি। পরবর্তী ম্যাচে ২৪ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে