ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জিম্বাবুয়ে সফরে টি-২০ অধিনায়ক সোহান, বিশ্রামে মাহমুদউল্লাহ-মুশফিক


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২২ সকাল ৬:৪১

মাহমুদউল্লাহ রিয়াদ আপাতত বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ে সফরের এই টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

জানা গেছে, সাকিব আল হাসানই সম্ভবত টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক হচ্ছেন। যদিও বিসিবির পক্ষ থেকে বিবৃতিতে এই বিষয়ে কিছু পরিষ্কার করা হয়নি। মাহমুদউল্লাহ, সাকিব ছাড়াও বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। যার অর্থ পঞ্চপাণ্ডবের একজনও থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্রামের বিষয়ে বলেছেন, এ দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি, সেটা আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি।

তিনি যোগ করেন, ‘টি-টোয়েন্টি টিম নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল, আমরা কয়েকদিন ধরে আলাপ আলোচনা করছিলাম। কারণ আপনারা জানেন যে টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারছি না। সেজন্য সামনে যেহেতু টি-টোয়েন্টি একটা সিরিজ আছে, এ জন্য অনেক চিন্তাভাবনা ছিল বোর্ডের।’

মাহমুদউল্লাহ কি নেতৃত্ব হারিয়েছেন? এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও জালাল ইউনুসের কথায় বোঝা গেল, অফফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। আর দল থেকে জায়গা হারালে নেতৃত্বটা এমনিই চলে যায়।

জালালের কথায়- আপনারা জানেন যে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। আমরা কয়েকদিন ধরে আলাপ-আলোচনা করছি তার ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং টি-টোয়েন্টি টিম নিয়ে আলাপ করেছি। তার সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা নতুন টিম পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে