ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রোমায় যোগ দিয়েই রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেললেন দিবালা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১২:২

পাওলো দিবালা রোমায় যোগ দিয়েছেন সপ্তাহ গড়ায়নি। দলটিতে যোগ দেওয়ার পর থেকে এখনো রোমে পা পড়েনি তার। এরই মধ্যে ইতালির রাজধানীতে পাগলামি শুরু হয়ে গেছে তাকে নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা রেকর্ডও ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

সাবেক জুভেন্তাস ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর পর রোমার সমর্থকরা কেমন উচ্ছ্বসিত হয়েছেন, তার প্রমাণই মিলছে এখন। রোমার অফিসিয়াল জার্সি ও অন্যান্য সামগ্রী বিক্রির স্টোরে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু দিবালার জার্সিতে। রোনালদোর জার্সি বিক্রির রেকর্ডও ছোঁয়া হয়ে গেছে তার।

ইতালিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে জানাচ্ছে, রোনালদো জুভেন্তাসে আসার পর যত জার্সি বিক্রি হয়েছিল তার, সমান সংখ্যক জার্সি এবার দিবালারও রোমায় যোগ দেওয়ার পরও বিক্রি হয়েছে। তবে ক্লাবটির কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টির জার্সিও বিক্রি হচ্ছে সমানতালে, সবসময় যেমনটা হয়। 

দিবালার জার্সি পরা সমর্থকের সংখ্যা এখন বেশ। রোমের রাস্তায়, বিশেষ করে কলিসিয়াম আর এস্তাদিও অলিম্পিকোর মাঝামাঝি জায়গাটায় দিবালা নামাঙ্কিত জার্সির উপস্থিতি চোখে পড়ার মতো, জানাচ্ছে ওলে।

তার জার্সি নিয়ে রোমা সমর্থকদের মধ্যে আগ্রহ এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, বেশ কিছু জায়গায় জার্সি শেষই হয়ে গেছে ভিয়া দেল করসো, পিয়াৎজা কলনা, অটাভিয়ানোর স্টোরগুলোতে ঘটেছে এই ঘটনা। অফিসিয়াল রোমা স্টোরের এক বিক্রেতা জানান, ‘সকাল থেকে আমরা এক মুহূর্তের জন্য থামতে পারিনি। জার্সিতে তার নাম লেখা ছাড়া আমাদের এখন আর কোনো কাজ নেই।’

২৮ বছর বয়সী আর্জেন্টাইন এই তারকার আজই রোমায় অভিষেক হয়ে যেতে পারে। আজ শনিবার পর্তুগালে ফরাসি দল নিসের বিপক্ষে নিজেদের প্রীতি সফরের শেষ ম্যাচে মাঠে নামবে জোসে মরিনিওর দল। 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে